

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে কাজ চলছে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এসব মিল চালুর উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নরসিংদীর দুটি জুটমিলসহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এ লক্ষ্যে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে এসব মিল বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাটশিল্পে নতুন গতি ফিরে আসবে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন