

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
এ সময় সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে কচ্ছপ উদ্ধার করা হয়।
অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এ সময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন।
পাশাপাশি কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত পরবর্তীতে কচ্ছপগুলোকে বৈদ্যেরবাজারে অবমুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলিকে অবমুক্তও করা হয়।
মন্তব্য করুন