

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- তামিম (১২) ও ফাহিম (১৩)। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দুই শিশু প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে বসবাস করছিল।
দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
মন্তব্য করুন