বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান যা বলেন তা করেন: শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
বগুড়ায় কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
expand
বগুড়ায় কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রমাণ করলেন নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি অত্যন্ত সচেষ্ট। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষকদের জন্য চালু হওয়া কৃষক কার্ড কর্মসূচিকে ‘নতুন হালখাতা’ হিসেবে আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছাবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকদের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও মধ্যস্বত্বভোগী কমানোর ওপরও গুরুত্বারোপ করে তিনি বলেন, এই কৃষক কার্ড কৃষকদের আত্ন মর্যদা এবং আত্ন বিশ্বাস বাড়িয়ে দিবে। ফলে রাষ্ট্রের আর্থ সামাজিক উন্নয়নে কৃষকদের অবদান আরো বেগবান হবে। শিক্ষামন্ত্রী বলেন, বগুড়াকে কেন্দ্র করে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়াকে একটি আধুনিক শিক্ষা নগরীতে গড়ে তোলা হবে।

শিক্ষকদের জন্য উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়ে তিনি জানান, শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এসএম আমানুল্লাহ, বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় ৩ হাজার ১৪৭ জন কৃষক কৃষক কার্ড পাচ্ছেন। কার্ডধারীরা সোনালী ব্যাংকের মাধ্যমে বছরে ২,৫০০ টাকা সহায়তা, কৃষি উপকরণ ক্রয়, সহজ ঋণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা পাবেন। এই কর্মসূচিতে প্রান্তিক, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন