মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
expand
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী কৃষি সহায়ক কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রাক-পাইলটিং পর্যায়ের কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কৃষি ব্লকের কৃষকদের মাঝে এই কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়। উদ্বোধনী দিনে ১৫ জন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হলেও প্রথম পর্যায়ে ওই ব্লকের মোট ১১৫ জনসহ ১,০৩৬ জন কৃষক এই সুবিধা পাবেন।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণসহ মোট ১০ ধরনের বিশেষ সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীসহ উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী, বৃক্ষরোপণ কর্মসূচির পর এবার কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় বিএনপি কাজের মাধ্যমে কথা রাখে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সরকারের এই প্রাক-পাইলটিং প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলার ১১টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কৃষি ব্লক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন