মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিবাররা পাবে ২৫ হাজার টাকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
expand
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা

কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ছয়জনকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের মরদেহ দাফন-কাফনের জন্য ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুরে সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত আরও ছয়জন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), জেলার বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)। তারা সবাই পেশায় দিনমজুর ছিলেন। কম ভাড়ায় ট্রাকে ছড়ে কাজের সন্ধানে চট্টগ্রামে যাচ্ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন