

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ে বোদা উপজেলার তেপুকুরিয়া বাজার এলাকায় বাসা থেকে ১শ লিটার ডিজেল জব্দ করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক ব্যক্তির বাসা থেকে প্রায় ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী জানান, প্রকৃত অর্থে তেলের সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মুনাফা লাভের আশায় তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। প্রশাসন কঠোর ভাবে পেট্রোল পাম্প সহ অনুমোদিত তেল বিক্রয়ের পয়েন্ট গুলো তদারকি করছে। কোনরূপ ব্যত্যয় এর খবর পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা অব্যহত রয়েছে।
মন্তব্য করুন