রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার বোদা নগরকুমারি হাটে অভিযান পরিচালনা করে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া সহ ক্ষতিকারক দ্রব্য ব্যবহারের দায়ে জয়নব বেকারি কে ৫ হাজার এবং ক্ষতিকারক দ্রব্য সহ মিষ্টি সংরক্ষণে অবহেলা ও লেবেল বিহীন দই সরবারাহের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলার নেতৃত্বে এসময় উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নুরে কামাল ও বোদা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা জানান, সামান্য কিছু লাভের আশায় অসাধু উপায়ে ক্ষতিকারক উপাদান মিশিয়ে খাদ্য উৎপাদন কোন স্বাভাবিক ঘটনা হতে পারেনা। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এরপর এমনটা ঘটলে সর্বোচ্চ আইনের প্রয়োগ ঘটানো হবে। জনস্বার্থে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন