রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম
রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
expand
রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ।

নিহত ওই রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

স্থানীয়দের বরাতে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন খা।

এ সময় তিনি পরিবারের সদস্যদের বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং বাড়ি ফিরতে দেরি হবে।

রোববার ভোরে পদ্মা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। রিকশা ছিনতাইয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন