রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ভোলায় আটক ভারতীয় নাগরিক 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম
কোস্ট গার্ডের হাতে আটক অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক
expand
কোস্ট গার্ডের হাতে আটক অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভোলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার খেয়াখাট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মমিন (৩২) ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে আব্দুল মমিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মমিন স্বীকার করেন যে, তিনি গত ৭ এপ্রিল দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। মূলত আত্মগোপনে থাকার উদ্দেশ্যেই তিনি বাংলাদেশে এসেছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন