

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় গত দুই দিনে ১৯ হাজার ৩৭০ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। রোববার ও সোমবার জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শিশুদের টিকা দেয়া হয়। জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
হামের সংক্রমনে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জে টিকা দেয়া কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে তিন উপজেলার ৩৭ টি কেন্দ্রে টিকা দেয়া হয়। এ দিন টিকা দেয়া হয় ৬ হাজার ৮৮৭ শিশুকে। দ্বিতীয় দিনে টিকা দেয়া হয় তিন উপজেলার ৫৩ কেন্দ্রে টিকা দেয়া হয়েছে ১২ হাজার ৪৮৩ শিশুকে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেয়া হচ্ছে শিশুদের।
সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, খুবই গুরুত্ব দিয়ে জেলা টিকাদান কর্মসূচি চলছে। রোববার শুরুর পর পরবর্তী ২১ দিন এ কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে জেলার তিন উপজেলার লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকা দেয়া হবে।
মন্তব্য করুন