

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গণপিটুনিতে আহত নিরব (২৬) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ৪ নং ওয়ার্ডের গনি মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সাথে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতন্ডা হয়। রবিবার সকাল দশটায় নিরব একই এলাকার রাশেদ ও সোহাগ নামে দুই যুবককে নিয়ে রুবেল মাঝির উপর হামলা চালায়।
এ সময় রুবেল মাঝিকে উদ্ধার করতে আসলে নীরব ও তার সাথে থাকা অপর দুইজনের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল(২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করতে এসে নিরবকে আটক করে গণপিটুনি দেয়। পরে নিরবের সাথে থাকা অপর দুইজন পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ছয়টায় নিরবের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে গ্রেপ্তার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও পরবর্তীতে হামলা-পাল্টা হামলার ঘটনায় নীরব নামে একজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিক দুইজনকে আটক করে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন