

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫০) নামে এক আওয়ামী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এই ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় কয়েকজন তাকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।’
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
মন্তব্য করুন