বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় বাসডুবি: স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০২:৫৩ এএম
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
expand
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, ছয়জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে পানির নিচে থাকা বাসটি তোলা হলে একে একে মরদেহ উদ্ধার করা হয়। বাসটি থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়; এর আগে সন্ধ্যায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে মোট উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১৬।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত আছে।

এদিকে, নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। পাশাপাশি প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ইতোমধ্যে নিহত মর্জিনার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন