বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ এএম
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই 
expand
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, আগুনের সময় দোকানগুলোতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল, যার ফলে সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তারা রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে আগুনের খবর পেয়ে ফিরে এসে দেখেন দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন