

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১০জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন ও ৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার জন্য ৩জনকে আর্থিক সহায়তা ও ৫জনকে ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাহাদুর মিয়া, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক মো. জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন