রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পিটুনিতে আহত আওয়ামী লীগ নেতা 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
যশোরে পিটুনিতে আহত আওয়ামী লীগ নেতা 
expand
যশোরে পিটুনিতে আহত আওয়ামী লীগ নেতা 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় পিটুনিতে আহত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুর রউফ মোল্যা (৬০)।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রউফ মোল্যা ওই সময় মার্কেটের একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ ৫-৭ জন যুবক সেখানে এসে তার ওপর হামলা চালায় এবং মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমিক সেন জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আব্দুর রউফ মোল্যা অভিযোগ করে বলেন, যশোরে যাওয়ার উদ্দেশ্যে তিনি নূরবাগ এলাকায় অবস্থান করছিলেন। এসময় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে মারধর করে।

এদিকে, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন