

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গা জেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
বুধবার (১৯ মার্চ) বিকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল প্যাডে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ধরনের ঘটনর সঙ্গে যারা জড়িত ও ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থি কোনো কার্যক্রমের বিরুদ্ধে যাবে। তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন