

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বিকেলে দুই গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হন।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর ও নবীগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন