বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙায় কৃষিজমি থেকে অবৈধ মাটি বিক্রির দায়ে এক ব্যক্তির জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ এএম
ভাঙ্গায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত
expand
ভাঙ্গায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি এবং ফসলি জমির উর্বরতা নষ্ট করে ক্ষতি করার অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি কাজী বজলু রহমান সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি গ্রামের কাজী আব্দুল হাকিমের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজী বজলু রহমানকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম জানান, অভিযুক্ত ব্যক্তি সরকারি বিধি লঙ্ঘন করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির উর্বরতা নষ্ট করে ক্ষতি করার ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় ও সে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন