মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ার সেই ইউএনওকে বদলি, নতুন ইউএনও এমদাদুল হক শরীফ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত মা-মেয়েকে সাজা দেওয়া সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবানের রুমা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে বান্দরবানের রুমা উপজেলার ইউএনও এমদাদুল হক শরীফকে পেকুয়ার নতুন ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য যে, পেকুয়া থানার এস আই পল্লব থেকে মামলার প্রতিবেদন তাদের পক্ষে দিতে টাকা দিয়ে ছিল জুবাইদা নামের এক কলেজ শিক্ষার্থী ও তার মা রানু। মামলার প্রতিবেদন তাদের পক্ষে না দেওয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ঘটনায় মা ও মেয়েকে চলতি মাসের ৪ মার্চ মারধর করে থানা কম্পাউন্ডে।

পরে ইউএনও কে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারী কাজে বাধা প্রদান করার দায়ে এক মাসের সাজা দিয়ে জেলে পাঠায়। এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এ আলোচনার ঝড় উঠলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিনের মধ্যে তাদেরকে মুক্তি দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন