সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের পথে পথে জনতার ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ‎‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
দিনাজপুরের পথে পথে জনতার ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
expand
দিনাজপুরের পথে পথে জনতার ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

‎নানা-নানির শহরে আসবেন প্রধানমন্ত্রী এই খবরে আগে থেকেই উচ্ছ্বসিত ছিল উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের জনতা। তাই আজ প্রধানমন্ত্রীর আগমনের খবরে সকাল থেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন হাজারো জনতা।

‎‎শুধু এক নজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য সকাল ৯ টা থেকেই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজার হাজার মানুষ।

‎প্রধানমন্ত্রী যখন বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা পার হচ্ছিলেন তখন হাজার হাজার মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

‎প্রধানমন্ত্রীকে দেখতে আসা রহিমা বেগম (৫৫) বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাণীবন্দর বাজারে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তিনি। অতীতে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। এবার তারেক রহমানকে দেখলেন। বাস থেকে হাত নেড়ে সবাইকে সালাম জানান প্রধানমন্ত্রী। তারেক রহমানকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

‎একইভাবে দিনাজপুরের কাহারোল উপজেলা ও সদর উপজেলায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীসহ উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী।

‎দিনাজপুর কলেজ মোড়ে দাঁড়িয়ে ছিলেন ৬০ বছর বয়সী আক্তার মিয়া। তিনি বলেন, এই শহরে বড় হয়েছেন আজকের প্রধানমন্ত্রী। তাই আমাদের দেশের সন্তানকে দেখার জন্য আমি ২ ঘন্টা ধরে অপেক্ষা করছি। তারপর তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এজন্য আমি ধন্য৷

‎এদিকে দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা-নানির কবর জিয়ারত করেছেন। এরপর বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী শহরের গোর এ শহীদ ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিবেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন