

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিগত সময়ের নান্দাইল উপজেলার আওয়ামী লীগের নেতা ৪ জন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়।
ইতিমধ্যে গত ১৫ মার্চ পর্যন্ত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পর্যায়ক্রমে জামিনে মুক্ত হয়েছেন।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান হলেন- ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভুইয়া। তিনি গ্রেপ্তারের ২ দিন পর জামিনে মুক্ত হন।
৬নং রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইফতেকার মোমতাজ খোকন। তিনি কয়েক মাস হাজতে থেকে জামিনে মুক্ত হন।
তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করে রাজগাতী ইউনিয়নে সরকারি অফিসার প্রশাসক নিয়োগ করা হয়েছে।
১১নং খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু গ্রেপ্তারের পর কয়েক মাস হাজতে ছিলেন।
তাকে অপসারণ করে সরকারি অফিসার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিলো তিনি জামিনে বের হয়ে আদালত থেকে আদেশ নিয়ে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
সর্বশেষ ১০নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া গ্রেপ্তার হয়ে দীর্ঘ দিন কারা ভোগের পর ১৫ মার্চ জামিনে মুক্ত হয়েছেন।
তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে সরকারি অফিসার প্রশাসক হিসেবে নিয়োগ দান করা হয়েছে।
অপরদিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সহ পৌর সভার সাবেক মেয়র মোঃ রফিক উদ্দিন ভুইয়া গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল হাজতে থেকে পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়েছেন। তারা কেউ বর্তমানে এলাকায় নেই বলে জানা গেছে।
মন্তব্য করুন