বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাটি খুড়ে মিললো ৫৭ কেজি গাঁজা, গ্রেফতার ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
লালমনিরহাটে গাঁজাসহ গ্রেফতার ১
expand
লালমনিরহাটে গাঁজাসহ গ্রেফতার ১

লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বুধবার (৪ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে মাটি খুড়ে ৫৭.১ কেজি গাজা জব্দ করা হয়।

জানা যায়, র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী গ্রামের মো. আশাদুল হক (৪৬) এর বাড়িতে অভিযান চালায়। পরে তার দেখানো মতে বাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশাদুল হক বোয়ালমারী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. লালচান মিয়া ও মায়ের নাম আছফুল বেগম।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহন ও সংরক্ষণে তিনি নানা কৌশল অবলম্বন করতেন বলেও জানায় র‌্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন