

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রসাধনী পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদী।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলায় এ সার্ভিলেন্স অভিযান পরিচালিত হয়। সদর রোডের বৌয়াকৌড় এলাকায় অবস্থিত ইনডেক্স প্লাজা শপিং কমপ্লেক্স, জামান শপিং কমপ্লেক্স ও কোঠাবাড়ি শপিং কমপ্লেক্সের বিভিন্ন নামীয় প্রসাধনী বিক্রেতা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে প্রিয় সুপার সপ অ্যান্ড কসমেটিকস, রূপ কসমেটিকস, রাজ কসমেটিকস, রাইসা স্টোন অ্যান্ড কসমেটিকস, ড্রিম টাচ কসমেটিকস, লাল জবা কসমেটিকস, স্টোন হ্যাভেন, রাজিব অ্যান্ড ব্রাদার্স, মাইশা কসমেটিকস, ব্ল্যাক কসমেটিকস, উইমেন স্টাইল, বিসমিল্লাহ কসমেটিকস, আশরাফ কসমেটিকস, অরিজিনাল কসমেটিকস, রেড রোজ কসমেটিকস, নির্জনা কসমেটিকস ও লাক্সারি কসমেটিকসসহ একাধিক প্রতিষ্ঠানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী সামগ্রীর বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয় এবং সংশ্লিষ্ট পণ্যের তালিকা সরবরাহ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পণ্য ক্রয়, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের পণ্য বিক্রি না করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সচেতনতামূলক এ উদ্যোগের জন্য বিএসটিআইকে ধন্যবাদ জানান।
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তারা বিএসটিআই’র এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানান এবং নিয়মিত তদারকির দাবি জানান।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর অফিস প্রধান কে এম হানিফ, উপপরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক (সিএম) মিজ মোছা. রেবেকা সুলতানা, পরিদর্শক (মেট্রোলজি) আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল এবং ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।
গুণগতমানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন