বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম
জামায়াতের ইফতার মাহফিল 
expand
জামায়াতের ইফতার মাহফিল 

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রৌফ।

জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবি আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা এনসিপির সভাপতি কামরুজ্জামান শাওন প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জামায়াত ইসলামীর অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন