

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, সরকারের চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে বাজারে রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
অভিযানকালে জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ। তবে জব্দ করা মাছ তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উদ্ধার করা জাটকা পাশ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন