মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অভিযান

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অভিযান
expand
রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অভিযান

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে গোপাল স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় (মূল্য তালিকা প্রদর্শন না করা) ৫ হাজার টাকা এবং ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা) আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৩৮ ধারায় মূল্য তালিকা না টানানোয় খান পানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরোপিত পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে ক্যাব সদস্যরা উপস্থিত ছিলেন এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন