মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার 
expand
ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার গভীর রাতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ- গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪নং আসামি ফালানকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত ১৪ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে।

এ ঘটনাকে ধামাচাপা দিত ফালান সহ ১০/ ১২জন বাদীকে হুমকী ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১দিন পর থানায় মামলা করে শিশুটির বাবা। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামীকে গ্রেফতার করে আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন