মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
ইরানে হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
expand
ইরানে হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দেশে নতুন পার্লামেন্ট বসাচ্ছেন। দ্রুত পার্লামেন্ট ডেকে-এই জুলুমের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। রমজান মাসে শিশু হত্যা ও হাসপাতালের রোগী হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, আর কোন সংযম ও যুদ্ধ বিরতি নেই, এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিনগাটি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। পৃথিবীর নিপিড়ীত মানুষেরা। বিশ্ব মুসলিম ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে। এইবার জালিমদের পতন হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভে অংশগ্রহণ করেন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন