মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শাহীন অপহৃত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
যশোরে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শাহীন অপহৃত
expand
যশোরে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শাহীন অপহৃত

যশোর শহরের শংকরপুর এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত জাহাঙ্গীর আলম শাহীন (৪৫) ‘আর আর মেডিক্যাল’-এর মালিক হিসেবে পরিচিত।

সোমবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রে জানা যায়, শাহীনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে। তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করতেন। সোমবার রাতে মোটরসাইকেলযোগে ধর্মতলার বাসায় ফেরার পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে একদল ব্যক্তি তার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে মোটরসাইকেলসহ দ্রুত তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করা হয়।

অপহরণের পর একটি অজ্ঞাত নম্বর থেকে পরিবারের ব্যবহৃত মোবাইলে ফোন করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা-তে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একাধিক টিম ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন