

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে।
সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় বাসটির একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন