মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
expand
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় সদর উপজেলার কয়েকটি গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

পরিস্থিতির কারণে অনেক পুরুষ সদস্য এলাকা ছেড়ে আত্মগোপনে যাওয়ায় গ্রামগুলো প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি, মধ্য মাকাহাটি, উত্তর মাকাহাটি ও মহেশপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

সংঘর্ষের পর থেকে পুরো ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগে একাধিকবার ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধান ও নিরাপত্তা জোরদার না করলে পরিস্থিতি আবারও অবনতি হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন