

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীর পুঠিয়া উপজেলায় সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ মার্চ ) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার-এর সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন-এর কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি সার দোকানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় নিশ্চিত করা হয়।
এ সময় কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন