

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রোববার (২ মার্চ ) ভোররাত আনুমানিক ৪টা ৩৫ মিনিটে র্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সফিপুরে আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে সকাল ৫টা ৪০ মিনিটে মোঃ তারেক হোসেন ওরফে বাবু (৪৩)-কে আটক করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার দখল থেকে মোট ১৬৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আরও দুইজন অজ্ঞাতনামা সহযোগীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের সহযোগিতায় বিভিন্ন জেলা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল এই চক্র।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ৮(গ)/৪১ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন