সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি: এমপি শাহাদাত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম
সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম
expand
সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জের সবচাইতে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়, সেটা আমি দেখবো। কিন্তু কোন প্রভাবশালীর নাম দিয়ে, কোন রাঘববোয়ালের নাম দিয়ে কারো পরিচিতি হোক সেটা আমি কোন অবস্থাতেই চাই না।

রোববার (১ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তে এ আয়োজন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, বারংবার বলার পরও মাদকের বিরুদ্ধে কোন অভিযোগ পরিচালনা করা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা জনগণের দৃষ্টিতে অপ্রতুল। যানবাহনের সংকট রয়েছে, দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সচিবের সঙ্গে কথা বলে খুবশিগগিরই যানবাহন বৃদ্ধি করার চেষ্টা করবো। এখন যে যানবাহন আছে, এটা দ্বারা মাটি কাটার যে দুর্বৃত্ত আছে, তাদেরকে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন।

তিনি আরও বলেন, আমি ছাড়া আমার কোন নেতাকর্মী এ ব্যাপারে নুন্যতম তদবির করবে না। যদি করে আমাকে আপনারা অবহিত করবেন। সেই নেতাকর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা আমি নেবো। সন্ধ্যার পরে স্কুলের কোন ছাত্র যেন বাড়ির বাহিরে না থাকে, সেটা আপনারা দেখবেন। আমাদের খালবিল আর এক ইঞ্চিও যেন দখল হতে না পারে। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর অবস্থানে যেতে হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামগঞ্জ পৌর প্রশাসক ফারাশিদ বিন এনাম সভাপতিত্বে এতে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সেতু, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, বর্তমান সভাপতি শেখ মো. কামরুজ্জান ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন