

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবরদেয় স্থানীয়রা।কঙ্কালটির গায়ে প্যান্ট পড়া ছিলো।হয়তো দীর্ঘদিন লাশটি এই নির্জন জায়গায় পড়ে থাকার কারণে লাশটি পচে কঙ্কালে পরিণত হয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করছি কঙ্কালটি একজন কিশোরের।
তবে কতদিন আগে তা এখন বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
