রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
গ্রেপ্তারকৃত ৬ আসামি
expand
গ্রেপ্তারকৃত ৬ আসামি

রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার ঢাকার ধামরাই থানার সুতিবাজার ও নওগাঁওকাইত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় আতর শেখসহ রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কামিল সর্দার (৩৫), রকি শেখ (২৬), রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২), হাসান সর্দার (২৩), মো. বাশার শেখ (২৬) ও মো. শুভ শেখ (২০)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X