রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:১৭ এএম
টঙ্গীবাড়িতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
expand
টঙ্গীবাড়িতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিরাজ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন লাকরিয়া, জেলা কৃষকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি ভিপি আনিস, সদস্য সচিব মহাসিন খান বাবু, সদস্য মো. আলমগীর হোসেন, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X