শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যা করা অটোচালক হযরত আলীর পরিবারকে আর্থিক সহায়তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
হযরত আলীর পরিবারকে আর্থিক সহায়তা
expand
হযরত আলীর পরিবারকে আর্থিক সহায়তা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সুপারি গাছে ঝুলে আত্মহত্যা করা অটোচালক হযরত আলীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি বুধবার ফুলপুর উপজেলার ৮নং রূপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে ৬০ বছর বয়সী হযরত আলী সুপারি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এবং আর্থিক সহায়তা তুলে দিতে উপস্থিত হন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দার নেতা মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, দলের পক্ষ থেকে সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা হবে।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X