

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কনক বড়ুয়া (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আধুনগর ডলুব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনক বড়ুয়া উপজেলার আধুনগর মছদিয়া বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা রমেশ বড়ুয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মিনিট্রাক সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
নিহতের বড় ভাই ধানাই বড়ুয়া বলেন, “সিএনজিটি আমার। আমার ছোট ভাই ভাড়ায় গাড়ি চালাত। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। চট্টগ্রাম শহরে নেওয়ার পথে সে মারা যায়।”
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
