শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে দ্রুতগামী লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
বিএসআরএমের স্ক্র্যাপবাহী লরি।
expand
বিএসআরএমের স্ক্র্যাপবাহী লরি।

চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নুরুল আলম মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী লেনে বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি লরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের আত্মীয় জামশেদ আলম বলেন, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুরে আসেন। মহাসড়ক পার হয়ে গন্তব্যে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি তাঁকে চাপা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয় বাসিন্দারা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X