

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ ঘটনা ঘটে।
ট্রেনের নিচে চাপা পড়ে মৃত ঠিকাদারের নাম শাহা জামাল (৫৯)। তিনি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামের বাসিন্দা। ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে ভাড়ার বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সকালে রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেনটি এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়, এবং ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটিতে গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, ‘মূলত ঘটনাস্থলে কোন রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মটর বাইকটি রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।’
মন্তব্য করুন
