বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম
নিহত শাহরিয়ার শারমিন বিন্তি
expand
নিহত শাহরিয়ার শারমিন বিন্তি

রাজধানীতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে ১৪ বছর বয়সি এক তরুণী ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হাজারীবাগের হায়দার হোটেল গলিতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, প্রেমঘটিত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। ‎ ‎নিহত তরুণী রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

বর্তমান হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। ‎ ‎ছুরিকাঘাতের পর ওই তরুণীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টায় কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎ ‎বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে কাজ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X