

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের ভিতরে মো: মামুন (৩০) নামে এক রোজাদার ব্যক্তিকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মফিজ হোসেন মজুর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ ফেব্রুয়ারি) আসর নামাজের পর নাসিক ১ নং ওয়ার্ডের মক্কীনগর এলাকায় মসজিদের ভিতরে।
এ ঘটনায় ভুক্তভোগী মামুন ঘটনার বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিককে অবহিত করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মক্কীনগর এলাকার একটি অংশের আবাসিক ভবনের সুয়ারেজের পানি চলাচলের জন্য তৈরি ড্রেন বালুতে ভরাট হয়ে যাওয়ার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ড্রেন উপচিয়ে রাস্তা ডুবে থাকে। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর না থাকায় বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে বাড়ির মালিকরা মিলে নিজ খরচে ড্রেন পরিস্কার করার উদ্যোগ গ্রহন করেন। কিন্তু এতে বাধ সাধে মক্কীনগর এলাকার প্রভাবশালী আওয়ামীলীগের দোসর মফিজ হোসেন মজুর। ভুক্তভোগীর অভিযোগ আওয়ামী লীগ নেতা মজু কোনভাবেই এ কাজ করতে দেবেনা এবং তাকে এ বিষয়ে আগে কেন বলা হয়নি।
তিনি আরও জানান, বিষয়টির জের ধরে বুধবার আসরের নামাজের সময় মসজিদের মধ্যে গেলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মজুর সাথে এ নিয়ে কথা- কাটাকাটি হলে এক পর্যায়ে ভুক্তভোগী মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করায় অভিযুক্ত ওই যুবককে চড়থাপ্পড় মারেন। এ ঘটনার প্রতিবাদ করায় ফের মসজিদের ভিতরে মুসল্লিদের সামনেই রোজাদার ব্যক্তি মামুনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। পরে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মজু নিজেকে স্বঘোষিত দক্ষিণ হিরাঝিল সমাজকল্যাণ সমিতির সভাপতি দাবি করেন এবং একই এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের মোতয়াল্লী দাবি করেন। স্থানীয়রা আরো জানন, মক্কীনগর এলাকায় বাসা বাড়ির ময়লা আবর্জনার ফেলার জন্য অভিযুক্ত মজুকে রুম প্রতি ১০০ টাকা চাঁদা দিতে হয়। এদিকে বাড়ি প্রতি এক থেকে দুই হাজার টাকা চাঁদা আদায়েরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত তিনি।
এদিকে মারধরের ঘটনা শিকার করে মফিজ হোসেন মজু বলেন, আমার ভুল হয়েছে। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে কোন ইজার না থাকা সত্বেও প্রতি বাড়ি থেকে ময়লার জন্য টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। এলাকায় ভূমিদস্যুতার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন আমি কোন ভূমি দস্যুতা করিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, কোন সন্ত্রাসী কর্মকান্ড এই থানা এলাকায় করতে দেওয়া হবেনা। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্তা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য রয়েছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মজু সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মজিবর রহমানের সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করেছেন এবং স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে এখনো সেই দাপুটে রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
মন্তব্য করুন
