বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

২০ ঘণ্টা পর নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
২০ ঘণ্টা পর নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
expand
২০ ঘণ্টা পর নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ মিয়া শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জোনায়েদ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবার ও প্রতিবেশীরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

একপর্যায়ে এ ঘটনায় জোনায়েদের পরিবার নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা ঘটনাস্থলেই মরদেহটি জোনায়েদের বলে শনাক্ত করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু জোনায়েদের রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X