

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক, পিপিসহ ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. জহির উদ্দিন। পাশাপাশি আগামী ২ মার্চ পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, জেলা আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, জেলা পিপি আবুল কালাম আজাদ, মহানগর আদালতের পিপি নাজিমুদ্দিন পান্না, সাবেক পিপি অ্যাডভোকেট মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, হাফিজ উদ্দিন বাবলু, তারেক আল ইমরান, আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট বশির উদ্দিন সবুজসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন। এজাহারে উল্লেখ করা হয়েছে, একটি মামলার জামিনকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত উল্লেখিত আসামিসহ আরো ১৫/২০ জন আইনজীবী আদালত বর্জন ঘোষণা করে বিচারকদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তারা বিচারকদের উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর শ্লোগান দিতে থাকেন। এরপর বেলা আড়াইটার দিকে আদালতের কার্যক্রম চলাকালে তারা হট্টোগোল করেন। এতে ভিতিকর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া আসামিরা এজলাসে থাকা বসার বেঞ্চ ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ডায়াসে থাকা মাইক্রোফোন ভাঙচুর করে এজলাসে থাকা কাগজপত্রসহ মামলা দায়ের রেজিষ্টার ছিড়ে নষ্ট করে আদালত এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এছাড়া এজলাসে থাকা টেবিল ভেঙে ফেলেন।
একই সাথে বসার টুল উপড়ে ফেলে এবং উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের কোর্ট থেকে বের করে দিয়ে বিচারককে জোরপূর্বক এজলাস থেকে নেমে যেতে বাধ্য করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু বলেন, সরকারি কাজে বাঁধা ও দ্রæত বিচার আইনে দায়ের করা মামলায় জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। আমরা জামিন শুনানীর জন্য আদালতে গেলে আদালত আগামী ২ মার্চ পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন উল ইসলাম বলেন, আদালত ভাঙচুর ও বিচারককে হুমকির মতো একটি ঘটনায় বরিশালের কোতয়ালি মডেল থানায় দ্রত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি সাদিকুর রাহমান লিংকনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতিরি সভাপতিকে গ্রেপ্তারের পর দিনভর অন্যান্য আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গোটা আদালতপাড়ায় বিপুল পরিমান সেনাসদস্য, র্যাব-৮ এর সদস্যসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিলো। সোমবার বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে মারামারির ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনার পর বিচারক তার জামিন মঞ্জুর করেন। এতে ক্ষিপ্ত হয়ে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা আদালতের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। পরে দুপুরে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবীরা এজলাসে এসে হট্টগোলের ঘটনা ঘটায়।
মন্তব্য করুন
