সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তাজুলের নামে অভিযোগ তোলা প্রসিকিউটরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বর্তমান প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। ছবি: সংগৃহীত
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বর্তমান প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ–এর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। তার স্ত্রী হোসেন আরা এ বিষয়ে গত ১৮ নভেম্বর সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম–এর কাছে লিখিত অভিযোগ জমা দেন বলে জানা গেছে।

অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর রাতে রাজধানীর আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে সুলতান মাহমুদ তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। অভিযোগ অনুযায়ী, তিনি গলা চেপে ধরা, পেটে ও মুখে লাথি মারাসহ মারধর করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং একটি দাঁত পড়ে যায়। পরে সন্তানের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। এ ধরনের নির্যাতন একাধিকবার ঘটেছে এবং এর আগেও তিনি উচ্চ আদালতে এ বিষয়ে অভিযোগ করেছিলেন।

এদিকে, সুলতান মাহমুদের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর এক প্রহরীকে গানম্যান সঙ্গে নিয়ে মারধরের অভিযোগও সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা সংশ্লিষ্ট পক্ষের বিস্তারিত প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি। স্ত্রী হোসেন আরা অভিযোগে আরো জানান, প্রসিকিউটর সুলতান মাহমুদের ক্রমাগত হত্যার হুমকির কারণে তিনি আতঙ্কে রয়েছেন।

এদিকে সুপ্রিম কোর্টের দারোয়ান মাঈন উদ্দিনকে গানম্যান দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সুলতান মাহমুদের বিরুদ্ধে। জানা যায়, ২৬ অক্টোবর বিকেলে প্রসিকিউটর সুলতান মাহমুদ লিফটে উঠার সময় সুপ্রিম কোর্টের নিরাপত্তা প্রহরী মাঈন উদ্দিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ তার গ্যানম্যানকে দিয়ে প্রহরী মাঈন উদ্দিনকে ধরে এনে ব্যাপক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

অভিযোগের বিষয়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ অস্বীকার করে বলেন, এগুলো বানানো এবং মিথ্যা। এছাড়া তার বিরুদ্ধে প্রসিকিউশনের অনুমতি ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপনীয় নথিপত্র বিভিন্ন জায়গায় সরবরাহের অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন বিএম সুলতান মাহমুদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন