মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে আজিমপুর বানানো হয়েছে: গয়েশ্বর 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন।

কিন্তু বাস্তবে দেশকে আজিমপুর বানানো হয়েছে। স্বপ্ন দেখালে তার বাস্তবায়নও করতে হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করবেন না। এমন তদবির গ্রহণ করলে আপনারাও অপরাধী হবেন। জনপ্রতিনিধি হিসেবে আমরা নজর রাখব-কিছু না বললেও সংসদে বলব।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চুনকুটিয়া খালের অস্তিত্বই আজ নেই। শুভাঢ্যা খালে একসময় সাঁতার কেটে গোসল করতাম, এখন সেখানে হাত দিলেই হাত পচে যাবে। পরিবেশের ভয়াবহ অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে পড়ছি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিক্ষিত বোকার সংখ্যা বাড়ছে। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন প্রয়োজন। এমনকি অনেক স্কুলশিক্ষক নিজের সন্তানকে নিজে পড়ান না-এতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বিজ্ঞান ও প্রযুক্তিকে সময়োপযোগী করা, চিকিৎসা সেবা আরও সহজলভ্য করা এবং মেধা-দক্ষতা-সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির ৩১ দফা আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।

আওয়ামী লীগের আমলে হাসপাতালগুলো মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে। এমনকি জেলখানায়ও মাদক পাওয়া যায়। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু শাসনব্যবস্থা পাইনি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শের ছাত্র। পরিবর্তনের শুরুটা এখনই করতে হবে

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X