মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুর বাড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর বাড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার
expand
চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর বাড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকার নিজ শ্বশুর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া গৃহবধু সালমা আক্তার সদর উপজেলার চাটাইডুবি এলাকার মোহাম্মদ তপনের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী।

জানা যায়, গৃহবধু সালমার শ্বশুর গ্রামপুলিশ (চৌকিদার) লিটন তার বাবার বাড়িতে ফোন দিয়ে জানায় সে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। দ্রুত তাদেরকে বাড়িতে আসতে বলে। সালমার মা ও চাচি তার শ্বশুর বাড়িতে এসে দেখে তাদের মেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গৃহবধুর চাচা-চাচি মুজিবুর রহমান ও বেহুলা বেগম বলেন, সালমার অসুস্থতার খবর পেয়ে আমরা ছুটে আসি। সেসময় তার শ্বশুড় বাড়িতে ছিল না। কিন্ত শ্বাশুড়ি ছিল। পরে তিনি আমাদের দেখে পালিয়ে গেছেন। এসময় আমরা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিয়ে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহিনুর রহমান বলেন, বিছানের উপর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি ফাঁসি দিয়ে মারা যাওয়া নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X